শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা

মাইনউদ্দিন সরকার / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

9

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে  পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ সাফি উল্লাহ।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা   ফারজানা ইয়াসমিন’র সভাপতিত্বে এবং পুটিয়া ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত  চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার ও প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায়,  পরিষদের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপপরিচালক মোঃ সাফি উল্লাহ বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন জানান,  উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে ইউনিয়নের প্রতিটি স্কুল মাদ্রাসা ও জনগুরুত্বপূর্ণ স্থানে ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ