শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা: ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২৭৪৭ বার
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

1075

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ ৪২ জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে নরসিংদীতে। দায়েরকৃত মামলায় নরসিংদী সদর উপজেলা বিএনপির ভার: সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার চিনিশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চিনিশপুর এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), একই এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার নরসিংদী সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুরের আবু ফারুক (৫১)।
পুলিশ জানায় এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, সাদা প্লাস্টিকের একটি ব্যাগ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট–বড় কাঠের লাঠি ও পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয়।
সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৪২ জনের নাম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সাত দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের জেলা জজ আদালতে হাজির করা হয়। বিচারক আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ