শিরোনাম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম

স্টাফ রিপোর্টার / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

25

ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ২০২৪ সালের ৫ আগষ্ট খুনি হাসিনা ও তার নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো বহাল তবিয়তে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহআলম সরকার। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহআলম জেলা যুবলীগের সহ-সভাপতি মমিন মিয়ার আস্থাভাজন হওয়ায় তৎকালীন সময়ে নিজ এলাকায় সে ছিলো মাদক সম্রাট । ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর ইটাখোলা মোড়ে সরকারি চাকুরিতে  কোটা সংস্কারের দাবিতে  আন্দোলনরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর ঐ সময় দলবলসহ হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলো এই শাহআলম সরকার। জুলাই বিপ্লব বিজয়ের পরবর্তী সময়ে এই শাহআলম সরকারের বিরুদ্ধে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের হলেও এখনো সে ধরাছোঁয়ার বাইরে। অদৃশ্য বলয়ে ইউনিয়ন বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে, হত্যা মামলার আসামি হয়েও প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চুপ আইনশৃঙ্খলা বাহিনী। তার কারনে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, সারাদিন নেশাগ্রস্থ হয়ে থাকা শাহআলমের কারনে এলাকার উঠতি বয়সের ছেলেপুলে গুলো মাদকাসক্ত হয়ে পড়ছে। সারাদেশে আওয়ামী দোসরদের আটক করছে, কিন্তু হত্যা মামলার আসামি হওয়া স্বত্বেও তার ব্যাপারে প্রশাসন নিরবতা পালনের রহস্য কি?
এ বিষয়ে শাহআলম সরকার জানান, আমি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম, ওয়ার্ড কমিটির সভাপতি হওয়ায় জেলার নেতাদের নির্দেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতাম। শুনেছি আমার নামে বৈষম্য বিরোধী হত্যায় গায়েবী মামলা হয়েছে। কিন্তু পুলিশ কখনো আমাকে ধরতে আসেনি, তাই আমিও মামলার বিষয়ে কোন খোঁজ রাখিনা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ