শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩৩৮ বার
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

824

চেতনা রিপোর্টঃ নরসিংদীতে বে-সরকারি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ এর নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌর শহর ভেলানগরের ব্যাংক কলোণী এলাকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় নরসিংদী’র উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি ছিলেন মো: নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নওশেদ খান, রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম, পাঁচকান্দি ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক হাফিজুর রহমান খান, রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয় (RDS) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম শরীফ মিয়া, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা লাভলী সুলতানা খাঁন, বেলাব প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি জামাল হোসেন প্রমুখ।

এর আগে দুই বছর মেয়াদে নরসিংদী জেলা বে-সরকারি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ এর ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মো: জসিম উদ্দিন সরকার সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ বেগম। এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দেলোয়ারা বেগম রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মুক্তা রানী দাস, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জোনা সরকার, নির্বাহী সদস্য রাবেয়া আতিক ও প্রত্যয় দাস।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ