শিরোনাম :
বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩০ বার
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

36

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী “বেকারী শিল্পের সঠিক মান, নিরাপদ খাদ্য ও আধুনিক উৎপাদন রীতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন এবং এসএমই ফাউন্ডেশন কর্মকর্তা ও ব্যবস্থাপক প্রকৌশলী সানজিদা সুলতানা।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান। সঞ্চালনা করেন ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন খান আসাদ।
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (শিবপুর বানিয়াদি রোড় “মেজর টাওয়ার) এর ৫এম তলায়-এ এই প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন এসএমই ফাউন্ডেশন। নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে বেকারির মালিকগণ অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ