
ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আবু ছালেহ চৌধুরী সর্বোচ্চ ১০৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ৯১০ ভোট পেয়ে আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা বলেন, মাধবদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। এখানকার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে নির্বাচিত নেতৃত্বকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে, নির্বাচনে জয়ী প্রতিনিধিরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং মাধবদীর সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন—এটাই তাদের প্রত্যাশা।
চেতনা পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ীদের শুভেচ্ছা রইলো।