শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

অক্টোবরেই নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম / ৯৩২ বার
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

212

চেতনা রিপোর্টঃ অক্টোবরেই নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে ভোটের বার্তা নিয়ে আটটি সমাবেশে যোগ দেবেন তিনি। এর মধ্যে রাজধানী ঢাকায় সমাবেশ হবে দুটি। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও নরসিংদীতে একটি। প্রতিটি সমাবেশের আগে সরকারের মেগা প্রকল্পগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়দের মাঝে ‘উন্নয়ন’ উপহার দিয়ে নৌকায় ভোট চাইবেন তিনি। উন্নয়ন প্রকল্প উদ্বোধনের এ কর্মসূচিতে জনস্রোত নামবে বলে আশাবাদী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ভোটের মাঠে বেগবান করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারের ধারাবাহিকতা বজায় রাখাতে স্থানীয় লোকজন এবং দেশবাসীর কাছে আবারও সমর্থন চাইবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চলতি মাসের সুবিধাজনক তারিখে নরসিংদীতে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ