শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নরসিংদীতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৯২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

98

নরসিংদী জেলা মহিলা আওয়ামীগ লীগের সভাপতি ফাতেমা সরকার সুমির বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোকসানা সংবাদ সন্মেলন ও থানায় অভিযোগ দায়ের করেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে ওমর ফারুক এর নামে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী রোকসানা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা সরকার সুমিসহ বিবাদীদের সাথে নরসিংদী শহরের উত্তর নাগরিয়াকান্দি এলাকার মৃত মফিজ উদ্দিন সরকারের মেয়ে রোকসানা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ফাতেমা সরকার সুমি ও তার ছেলে ওমর ফারুক সরকার বিভিন্ন সময় জোরপূর্বক সাটির পাড়া মৌজাস্হিত উত্তর নাগরিয়াকান্দির আর.এস খতিয়ান -২৬০৩ দাগ নং-৪৮ এ আধা শতাংশ জমি দখলের পাঁয়তারা করে আসছিল।

গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে ফাতেমা সরকার সুমি ও তার ছেলের নেতৃত্বে অজ্ঞাত নামা আরোও কয়েকজন লোক নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ঘরে তালা মারার চেষ্টা করে। এতে বাঁধা দেওয়ায় চেষ্টা করলে রোকসানাকে মারধর ও ঘর থেকে বের করে দেয়।
পরে ভুক্তভোগী রোকসানা বেগম ওইদিনই একসংবাদ সন্মেলনের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য বলেন, আমাদের মা মোসাঃ সায়েস্তা বেগম মারা যাবার আগে গত ২১/১২/২০১১ সালে আামদের তিন বোন রুশিয়া বেগম, সুরিয়া বেগম এবং আমাকে সহ তিন বোনকে ৪ শতাংশ জায়গা সাব-কবলা দলিল মূলে রেজিস্ট্রী করে দেন। যাহার দলিল নং-২৮১৩৫। তাং- ২১/১২/২০১১। আমার বাবা জীবিত থাকাকালীন আমার অন্য ভাইদেরকেও আলাদা করে জমি রেজিস্ট্রী করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমার মেঝো ভাইয়ের বউ ফাতেমা সরকার সুমির চোখ পড়ে আমার জমির উপর। তারা আমাদের কাছ থেকে জোরপূর্বক আধা শতাংশ জায়গা দখল করে নিতে চায়। আমরা বাঁধা দিলে ফাতেমা সরকার সুমি ও তার ছেলে আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার ও নানাধরণের হুমকি দিয়ে আসছে। এতে আমরা আতংকে আছি এবং যেকোনো সময় আামদের পরিবারের উপর হামলা করে প্রাণহানি ঘটাতে পারে। বর্তমানে তাদের অত্যাচারে আমি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাদের মাধ্যমে জেলা পুলিশ সুপারের নিকট আমাদের পরিবার পরিজনের নিরাপত্তা চাই। উক্ত সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন রোকসানা বেগমসহ তার দুই বোন রুশিয়া বেগম ও সুরিয়া বেগম।
এবিষয়ে জানতে ফাতেমা সরকার সুমির মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ