শিরোনাম :
পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক

মাইনউদ্দিন সরকার / ২৬৬ বার
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

343

ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার ভ্রমন পিপাসু দর্শণার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে নরসিংদীর ড্রীম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কের বিভিন্ন রকমের আকর্ষণীয় রাইড।
দেশি ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ড্রীম হলিডে পার্কে আনন্দ উপভোগ করতে আসছেন।  
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যান্ত্রিক কোলাহল থেকে স্বস্তি পেতে ঈদ আনন্দ উদযাপনে ড্রীম হলিডে পার্কের আদর্শ গ্রামের পরিবেশে স্বস্তির নিশ্বাস নিতে দর্শনার্থীদের মনজয় করেছে ।
শিশু ও বড়দের নানা আকর্ষণীয় রাইডের পাশাপাশি কৃত্রিম নদী ও পাহাড়বেষ্টিত ড্রিম সাফারি পার্কে অতিথি পাখিদের আগমন দর্শনার্থীদের আরো নজর কাড়ছে।
অত্যাধুনিক কটেজ ও রেস্টুরেন্ট সুবিধা থাকায় অনেকে সপরিবারে ঈদ উদযাপন করতে এসেছেন এই পার্কে । ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী পুরুষের সঙ্গে যোগ দিয়েছে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পার্শ্ববর্তী ভারতের আগরতলা থেকে বিপুলসংখ্যক পর্যটক।
তবে এত কিছুর মধ্যে সবারই বেশি আকর্ষণ যেন ওয়াটার পার্ক ঘিরে। গানের তালে তালে পানির ঢেউয়ে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ। চলছে হৈহুল্লোড়, দাপাদাপি আর আনন্দ-চিৎকার।
ড্রিম হলিডে পার্ক এর চেয়ারম্যান  প্রবীর কুমার সাহা বলেন, বাংলাদেশের দূরদূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভ্রমন পিপাসু দর্শণার্থী ঈদকে কেন্দ্র করে আমার পার্কে বেড়াতে এসে আনন্দ উপভোগ করছেন। বাংলাদেশ ছাড়াও দেশের বাহির থেকে পর্যটকরা ঘুরতে আসেন। সকলের কথা চিন্তা করে এই জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের  ভ্রমন পিপাসু দর্শণার্থীদের মনোরঞ্জন করার জন্য ও নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে এই পার্ককে প্রস্তুত করা হয়েছে। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ