শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭৫ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

370

নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন হুমকি ও ভয়-ভীতি প্রদানের প্রতিবাদ জানিয়ে আলোচনা ও প্রতিবাদ সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার দিলারপুর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ ফারুক, দাউদ মোল্লা,গোলাম ফারুক বাবু,সিদ্দিক বেপারী রুস্তম আলী পাঠানসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রতিবাদ সভায় বক্তারা জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের বিভিন্ন প্রকার হুমকি ও ভয়-ভীতি প্রদান করছেন।
তারই প্রতিবাদে এই প্রতিবাদ সভা।
নিজেদের সংশোধন করে হুমকি ও ভয়-ভীতি প্রদান বন্ধ না করলে, আগামীতে তাদের নামসহ ফ্যাসিষ্ট কার্যক্রম প্রকাশ করা হবে বলে জানান, সভাপতি জালাল উদ্দীন সরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ