শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ৪৭৩ বার
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

623

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর বদলী হওয়ার পর একযোগে ১৩ জন ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তার বদলীর অফিস আদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তা ও অফিস সহকারীদের বদলী বানিজ্য এখন টক অব দ্য জেলা। বিশ্বস্ত সুত্রে জানাযায়, অদৃশ্য কারনে কিছু কিছু কর্মকর্তাদের পছন্দসই লোভনীয় স্থানে বদলী করার জন্য বদলীকৃত অফিস আদেশ পরিবর্তন করা হয়েছে একাধিকবার।
গত ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনকে বদলী করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া কে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। সেই প্রজ্ঞাপন প্রকাশের পর পরই জেলা প্রশাসক কার্যালয়ে দৌড়ঝাঁপ শুরু করেন, সুবিধাবাদী একটি মহল। তারই প্রেক্ষিতে গত ৩১ মার্চ রেভিনিউ ডেপুটি কালেক্টর মেহেদী হাসান পাটোয়ারী স্বাক্ষরিত একযোগে ১৩ জন ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তার বদলীর অফিস আদেশে এই তোলপাড় সৃষ্টি হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ