শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম

স্টাফ রিপোর্টার / ৫৯৬ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

732

নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে গর্ভ বতী এক মায়ের গর্ভপাত কালিন চিকিৎসা দেওয়ার সময় অপারেশন থিয়েটারের টেবিলে স্থানীয় এক চিকিৎসকের অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ কথার তীব্র নিন্দা প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।
বুধবার ( ৮ এপ্রিল) বিকেলে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্যাডে সভাপতি মমতাজ আরা বেগম এই বিবৃতি দেন।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি মমতাজ আরা বেগমের বিবৃতিটি হুবাহু তুলে ধরা হলো :-
নরসিংদী জেলা হাসপাতালে গর্ভবতী এক নারীর সঙ্গে আপত্তিকর ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা প্রদানকালে গর্ভবতী ওই নারীর সঙ্গে অশোভন ও অশালীন ভাষায় কথা বলেন ডা. সুমন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এনেস্থেশিয়া দেওয়ার সময় তিনি এ ধরনের মন্তব্য করেন। এ সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও।
ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে জেএনএনপিএফ তাদের বিবৃতিতে জানায়, চিকিৎসার মতো সংবেদনশীল পরিবেশে এ ধরনের আচরণ শুধু অনৈতিকই নয়, বরং রোগীর মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সংগঠনটির মতে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে তা স্বাস্থ্যসেবার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।
জেএনএনপিএফ আরও উল্লেখ করে, এ ধরনের ঘটনা রোগীর মানসিক নির্যাতনের শামিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
এছাড়াও, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রভাবশালীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য গত ৮ এপ্রিল দৈনিক নিখাঁদ খবরের মাল্টিমিডিয়া ভুক্তভোগী ওই নারী ও অভিযুক্ত ডাক্তারকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। পরে সংবাদটি নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হলে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নারী সমাজ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে নরসিংদীতে টক অব ট্যা টাউনে পরিণত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ