শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার

ক্রাইম রিপোর্টার / ২২ বার
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

28

নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে একটি কুচক্রী মহল।
স্থানীয় সূত্রে ও চেয়ারম্যানের বক্তব্যে জানা যায়, পুটিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এই চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্তের পিছনে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী শুটার মোবারক।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার জানান, পুটিয়া ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিময় এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে স্বার্থে আঘাত লাগায় চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার মোবারক’-এর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এলাকার বাইরে থেকে লোক ভাড়া করে এনে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের মাধ্যমে একটি সাজানো মানববন্ধন আয়োজন করে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, এই শুটার মোবারকের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা চলমান রয়েছে।
পুটিয়া এলাকার সাধারণ জনগণের নিকট আতঙ্কের নাম ‘শুটার মোবারক’।
মোবারক দীর্ঘদিন ধরে এলাকায় একটি অপরাধী ‘কিশোর গ্যাং’ পরিচালনা করে আসছে। এদের মাধ্যমে সে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে।
এই বাহীনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনের গাড়িতে হামলা করার রেকর্ড রয়েছে। শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী এই মোবারক।
পুটিয়া ইউনিয়নের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের কাছে, চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ