শিরোনাম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার / ২১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

270

Bangla QR ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গ্রাহকদেরকে উদ্ধুদ্ধ করার অংশ হিসেবে সোনালী ব্যাংক পিএলসি নরসিংদী অঞ্চল কর্তৃক এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০৪ আগস্ট) সকালে নরসিংদীর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য্য’র নেতৃত্বে র‌্যালিটি সোনালী ব্যাংক ভবন থেকে শুরু হয়ে নরসিংদী পৌরসভা মোড়, নরসিংদী পুরাতন বাসস্ট্যান্ড, নরসিংদী সদর হাসপাতাল, পায়রা চত্ত্বর, নরসিংদী ফায়ার সার্ভিস, সিএন্ডবি রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। রঙ বেরং এর প্লেকার্ড, ব্যানার, ফেস্টুনসহ ব্যান্ড পার্টির মাধ্যমে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি উৎসব মুখর পরিবেশে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার সর্বস্তরের গ্রাহকদেরকে সোনালী ব্যাংকের মাধ্যমে Bangla QR ব্যবহারের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ বিনিমার্ণ বর্তমান সরকারের অন্যতম মহতী উদ্যোগ। এই উদ্যোগটি বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই ক্যাম্পেইন। আমি আশা করি গ্রাহকবৃন্দ এতে সাড়া দিয়ে এগিয়ে আসবেন।
এসময় সহকারী জেনারেল ম্যানেজার ফোটন চন্দ্র সূত্রধর, খালেদ ছাইফুল্লাহ, নরসিংদী কর্পোরেট শাখার সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আল আমিন, বিভিন্ন শাখার সহকারী জেনারেল ম্যানেজার এবং ম্যানেজারবৃন্দ, নরসিংদী কর্পোরেট শাখার অফিসার ক্যাশ মোঃ মজিবুর রহমানসহ নরসিংদী অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ