শিরোনাম :
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

আমার বন্ধু মহাজাদু জানে…..

এবিএম আজরাফ টিপু / ১৭৩ বার
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

235

গত ২০ ও ২১ জুন দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের কিছু অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি চমৎকার ভিডিও প্রকাশ করেছে। আর এতে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদের খ্যাতনামা শিল্পি হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া গান ‘মহাজাদু’।
গত মঙ্গলবার সকাল ৯টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি পোস্ট করার ৩ ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লাখের বেশি ভিউ হয়েছে। ২ মিনিট ৪০ সেকেন্ডের এ ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সহ নানা কর্মসূচি তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে “আমার বন্ধু মহাজাদু জানে” গানটি ব্যবহার করা হয়েছে, মাঝে মাঝে একটি বৈঠকের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। পোষ্টে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, অবশ্যই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব। একই সংগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়। গত সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে গত রোববার মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনি চীনের তালিয়ান শহরে গেছেন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় সোমবার যৌথ সংবাদ সম্মেলনে জিয়া পরিবারের সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরে আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা সৌভাগ্যবান যে, আপনার প্রয়াত বাবা ও মায়ের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আমি তাকে আমার প্রথম অভিজ্ঞতার কথা জানিয়েছি, যখন আমি একজন যুবনেতা হিসেবে মৌচাক ক্যাম্পে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আর তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রয়াত মায়ের সঙ্গেও বেশ কয়েকবার দ্বিপক্ষীয় বৈঠকে আমার দেখা হয়েছিল। এর চেয়েও বড় কথা হলো, ভাই তারেক রহমান এবং তার পরিবার চরম কষ্ট ও সংগ্রাম সহ্য করেছেন। তিনি নিজের দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং তাদের স্বাধীনতা ও উন্নতির পক্ষে নিজের আদর্শে সবসময় অবিচল থেকেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ