শিরোনাম :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাইনউদ্দিন সরকার / ৩৪ বার
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

54

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকভাবে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন, নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সভাপতি মনজুর এলাহী।
কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বারোপ করে বলেন, মানুষ জন্মগতভাবে উশৃংখল ও দুরন্তর স্বভাবের হয়। একটি শিশুকে হাটি হাটি পা থেকে শুরু করে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অভিভাবকরা তাকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তার দুরন্তপনার বয়স স্কুল ও কলেজ লাইফ সময়টুকুতে অভিভাবক ও শিক্ষকদের সঠিক সমন্বয় করতে পারলেই সেই শিশুটি সুশিক্ষিত একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সাথে সমন্বয় করতে অঙ্গীকারবদ্ধ।
অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, আমানউল্লাহ আমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,কলেজের শিক্ষক আ: বাতেন,সারোয়ার হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরে কলেজ ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ