নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকভাবে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন, নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সভাপতি মনজুর এলাহী।
কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা'র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বারোপ করে বলেন, মানুষ জন্মগতভাবে উশৃংখল ও দুরন্তর স্বভাবের হয়। একটি শিশুকে হাটি হাটি পা থেকে শুরু করে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অভিভাবকরা তাকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তার দুরন্তপনার বয়স স্কুল ও কলেজ লাইফ সময়টুকুতে অভিভাবক ও শিক্ষকদের সঠিক সমন্বয় করতে পারলেই সেই শিশুটি সুশিক্ষিত একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সাথে সমন্বয় করতে অঙ্গীকারবদ্ধ।
অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, আমানউল্লাহ আমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,কলেজের শিক্ষক আ: বাতেন,সারোয়ার হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরে কলেজ ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২