শিরোনাম :
বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মাইনউদ্দিন সরকার / ৫২৯ বার
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

643

নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়ার বড়চর সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত পোদ্দার ।
তিনি জানান, মেঘনা নদীতে একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পারে যে, অনুমান ৫/৭ দিন পূর্বে ভিকটিমের মৃত্যু হয়। শরীরে পঁচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। মৃতদেহের বিভিন্ন অংশের চামড়া ও মাংস খসে পড়েছে। ভিকটিমের পরিচয় উদঘাটনের জন্য ডিএনএ প্রোফাইল করার জন্য সুরতহাল রিপোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ