
নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়ার বড়চর সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত পোদ্দার ।
তিনি জানান, মেঘনা নদীতে একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পারে যে, অনুমান ৫/৭ দিন পূর্বে ভিকটিমের মৃত্যু হয়। শরীরে পঁচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। মৃতদেহের বিভিন্ন অংশের চামড়া ও মাংস খসে পড়েছে। ভিকটিমের পরিচয় উদঘাটনের জন্য ডিএনএ প্রোফাইল করার জন্য সুরতহাল রিপোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২