শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ : মোটরসাইকেল চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩০৪ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

129

নারী যাত্রীকে ধর্ষণের মামলায় এক রাইড শেয়ার মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে নরসিংদীর পলাশ থানা পুলিশ। শনিবার (৩১ মে) রাতে মোটসাইকেলের চালক শাহপরানকে (৩০) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহপরানের কেরানীগঞ্জ থানার তারানগরের বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রবিবার (১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন ওই ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশের এলিট স্টিল লিমিটেডের কাছে একটি কালভার্টের পাশে নির্জন স্থানে নিয়ে যান চালক। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন চালক শাহপরান। এ সময় ওই নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তাঁর স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ওই নারী বাদী হয়ে ধর্ষক শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশ ও ডিবিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো। পরে শনিবার মধ্য রাতে ধর্ষক শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ