শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নরসিংদীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ || নিন্দার ঝড় জেলাজুড়ে

প্রতিনিধির নাম / ৩০৮ বার
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

74

চেতনা ডেস্ক রিপোর্টঃ নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জেলা বিএনপির কার্যালয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের নেতা জাহিদ হাসান জাপ্পি ও তার সমর্থকদের সাথে হাতাহাতির ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের অনুসারীরা জাহিদ হাসান জাপ্পি গ্রুপের লোকজনের উপর হামলা করে। বৃহস্পতিবার রাতে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি (২৬) ,ছাত্রদল নেতা জামান (২৪), তৌফিক (২৭) ইয়াসিন আহমেদ (২৫), জাহিদ বিন রাফি (২২)সহ উভয় গ্রুপের ১৪ জন আহত হন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে যার যার বাড়ি চলে গেছে বলে জানা যায়।

উল্লেখ্য, যে নরসিংদী শহরস্থ চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সামান্য হাতাহাতি হয়। এ সময় হাতাহাতি ফিরাতে গিয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়।সিদ্দিকুর রহমান নাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে জাপ্পি সহ আহত ছাত্রদলের নেতা কর্মীরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, নাহিদ গ্রুপের সদস্যরা পুনরায় আক্রমণ করে। এতে যুবদলের যুগ্ম সম্পাদক জামান গুরতর আহত হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়াও হাসপাতাল ভাংচুরের ও অভিযোগ উঠে নাহিদ গ্রুপের বিরুদ্ধে। এ ব্যাপারে বিএনপির সাধারণ কর্মীদের প্রশ্ন, নরসিংদী দলীয় অর্ন্তদ্বন্দ কি শেষ হবেনা? তারেক রহমান কি কোন সাংগঠনিক পদক্ষেপ নিবেন না?

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ