শিরোনাম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার

মাইনউদ্দিন সরকার / ৪৮০ বার
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

563

নরসিংদী জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের সাথে ইফতার ও মতবিনিময় সভা করেছেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও আগামী নরসিংদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি রোস্তম আলীর সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও জজ কোর্টের পিপি এড. আব্দুল বাসেত ভুইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ শিকদার ও এড. মাজহারুল ইসলাম ।
আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি, খোরশেদ আলম, জহিরুল ইসলাম জামিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় ভিপি খবিরুল ইসলাম বাবুল নিজেকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে, সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ