শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

৭ বছর পর খুলে দেওয়া হচ্ছে শাপলা চত্বর মসজিদ

স্টাফ রিপোর্টার / ৬৩৮ বার
আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

76

দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর অবশেষে মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য নরসিংদী শাপলা চত্বর জামে মসজিদ খুলে দেওয়া হচ্ছে।
২০১৬ সালে মসজিদ কমিটির দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় এ মসজিদ। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর মসজিদটি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হচ্ছে বলে জানা যায়।
শনিবার (১৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের এক অনুষ্ঠানে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি এ ঘোষণা দেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর (প্রতীক) এমপি জোহর নামাজ আদায়ের মধ্যদিয়ে বন্ধ মসজিদটি খুলে দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
মসজিদটি খুলে দেওয়ার জন্য স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেন। তারা স্থানীয় সংসদ সদস্যের নিকটও মসজিদ খুলে দেওয়ার জোর দাবী করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে তিনি মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা করেন।
স্থানীয়দের সাথে কথা বলে ও সরজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটি দোতলা বিশিস্ট। নিচতলায় রয়েছে মার্কেট। ২০১৬ সালে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে হঠাৎ করেই মসজিদে নামাজ আদায় করা বন্ধ করে দেওয়া হয় এবং মসজিদের মেইন গেইট তালা মেরে মুসুল্লিদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়। এবিষয়ে এলাকাবাসী সহ আলেম ওলামারা বহুবার চেষ্টা করেও গেইটের তালা খুলতে ব্যর্থ হোন। মসজিদটি নির্মাণের পরপরই দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় দেওয়ালের চারপাশে প্লাস্টার দেওয়া হয়নি, সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়নি কোনো কারুকাজ। মুসুল্লিদের যাতায়াত না থাকায় নামাজের মেঝে নোংরা ও ময়লা-আবর্জনায় স্তুপ পড়ে রয়েছে। মসজিদের ভিতর ২/৩ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করা সম্ভব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ