শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাইনউদ্দিন সরকার / ২৮২ বার
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

344

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকভাবে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন, নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সভাপতি মনজুর এলাহী।
কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বারোপ করে বলেন, মানুষ জন্মগতভাবে উশৃংখল ও দুরন্তর স্বভাবের হয়। একটি শিশুকে হাটি হাটি পা থেকে শুরু করে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অভিভাবকরা তাকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তার দুরন্তপনার বয়স স্কুল ও কলেজ লাইফ সময়টুকুতে অভিভাবক ও শিক্ষকদের সঠিক সমন্বয় করতে পারলেই সেই শিশুটি সুশিক্ষিত একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সাথে সমন্বয় করতে অঙ্গীকারবদ্ধ।
অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, আমানউল্লাহ আমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,কলেজের শিক্ষক আ: বাতেন,সারোয়ার হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরে কলেজ ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ