শিরোনাম :
নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৬১ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

214

কৃষিখাতের আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রেশন এন্টারপ্রেনেরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’। অনুষ্ঠান শেষে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের চারাগাছ, বীজ ও সার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে পলাচ উপজেলা পরিষদ হল রুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
​”বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো আমাদের কৃষি ও কৃষক। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করবে।”
​তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষকদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ​ড. মোহাম্মদ আজিজুল হক,পলাশ উপজেলা কৃষি অফিসার
​আয়েশা আক্তার।
​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ​আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক
​সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ​মোঃ আলম মোল্লা।
​আলোচনা সভা শেষে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্থানীয় প্রান্তিক ও সুফলভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারাগাছ, উন্নত মানের বীজ এবং প্রয়োজনীয় সার তুলে দেন। সরকারি এই প্রণোদনা পেয়ে উপস্থিত কৃষকেরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ