শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক

মাইনউদ্দিন সরকার / ১৫৬ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

188

রবিবার ৫ এপ্রিল সকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ইং নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি এম.এ আউয়াল (দি নিউ নেশন), সিনিয়র সহ সভাপতি মো: শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টিভি),সহ সভাপতি  মো: রফিকুল ইসলাম (আনন্দ টিভি), আশিকুর রহমান (দৈনিক বাংলা বাজার পত্রিকা), সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল (এসএ টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি), কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার ( ডেইলি টাইমস অব বাংলাদেশ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম (ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকন্ঠ), প্রচার সম্পাদক মো: কবির হোসেন (নরসিংদীর খাস খবর) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু (সাপ্তাহিক আজকের চেতনা), সালমা সুলতানা (দৈনিক বাংলা), মো: আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল), নূরে আলম রনি (আরটিভি), মো: আল-আমিন (মাছরাঙ্গা টিভি), মো: খাদেমুল ইসলাম (রূপালি বাংলাদেশ), মো: ফরিদ উজ জামান (দৈনিক ঢাকার ডাক), মো: মাহবুব হোসেন (দৈনিক নিখাঁদ খবর), আফরোজা সুলতানা (বিজয় টিভি), সানজিদা আক্তার রুমা (দৈনিক মানবকন্ঠ)।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ