শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি

মাইনউদ্দিন সরকার / ২২৬ বার
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

269

আমি একজন রাজনীতিবিদ । আজকে এমপি হয়েছি, আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম, আল্লাহ চাইলে, ভবিষ্যতে মন্ত্রী হতে পারবো। কিন্তু শিক্ষক হতে পারবোনা। আমি যেটা পারবোনা, সেটা আমার কাছে অমুল্যবান। তাই শিক্ষকরা আমার কাছে অমূল্যবান। আমি শিক্ষকদের খাদেম তথা নরসিংদীবাসীর খাদেম হিসেবে থাকতে চাই। শিক্ষার মানোন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন, নরসিংদীর শিবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
তিনি শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি ( নকশিস) কর্তৃক অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ প্রাঙ্গণে, কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহাসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, শিক্ষক নেতা রফিকুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ও নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহীকে জেলা ও বিভিন্ন উপজেলার নকশিস নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ