শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নরসিংদীতে স্বামীর দেয়া আগুনে পুড়লো স্ত্রী সন্তানসহ ৫ জন

স্টাফ রিপোর্টার / ৪৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

164

স্বামীর দেওয়া আগুনে পুড়লো স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ পাঁচজন। বুধবার গভীররাতে নরসিংদীর সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রিনা বেগম, তার দুই ছেলে আরাফাত ও তাওহীদ এবং ছোট বোন সালমা বেগম ও তার ছেলে ফরহাদ।
অভিযুক্ত ফরিদ মিয়া দগ্ধ রিনা বেগমের স্বামী। তিনি একজন পিকআপভ্যান চালক এবং নেশাগ্রস্ত ব্যক্তি বলে এলাকাবাসী জানান।
‎পুলিশ ও এলাকাবাসী জানান , ফরিদ মিয়া ও রিনা বেগমের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিলো, এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে ঘটনার দিন রাত দুইটার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজায় তালাবন্ধ করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী টিনের ভেড়া ভেঙ্গে ঘরের ভিতর থেকে দগ্ধদের উদ্ধার করেন।
দগ্ধ রীনার বাবা মোহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। সে রাতে তাদের আগুনে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক অনিক কুমার বলেন, ৯৯৯ এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা এখনো বলতে পারছিনা, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ