শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সন্তান আবদার করলেই আরওয়ান ফাইভ কিনে দিবেন না : নরসিংদীর জেলা প্রশাসক

মাইনউদ্দিন সরকার / ৮৩৩ বার
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

592

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র ( বিআরটিএ) আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী জেলার সড়ক ও জনপদগুলোকে যানজট নিরসন মুক্ত করতে জেলা প্রশাসন বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছে। সন্তান আবদার করলেই আরওয়ান ফাইভ কিনে দিবেন না। আগে যাচাই করুন, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে দক্ষ চালক হয়েছে কিনা। এসব যাচাই না করলে, যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে, আর সে দূর্ঘটনা হয়তো আপনার সারাজীবনের কান্না হতে পারে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র, সড়ক ও জনপদ নরসিংদীর উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল,সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, জেলা প্রেসক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম মতি,
বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,
বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন,মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ