শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচন।। কর্তৃপক্ষের খামখেয়ালীতে কাউন্সিলর দিতে পারেনি নরসিংদী ক্রীড়া সংস্থা

স্টাফ রিপোর্টার / ২৬২ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

49

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন ৬ অক্টোবরের পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা চলছিল ভোটার তালিকা নিয়ে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। এতে জায়গা পেয়েছেন মোট ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
প্রাথমিক তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাবের কাউন্সিলররা শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কারণ দেখিয়ে এসব ক্লাব গুলোকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন ভার্চুয়াল বৈঠকে বসে চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করে।
কোন ক্লাবগুলো ফিরল?
ঢাকার যে ১৫ ক্লাব নতুন করে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে—
এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।
জেলা থেকেও নতুন সংযোজন
ক্লাবের পাশাপাশি পাঁচ জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে। তবে নরসিংদী জেলার আসন আবারও শূন্য রাখা হয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও এ জেলার নাম ছিল না।
চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল। এখন সবার নজর ৬ অক্টোবরের দিকে। সেদিনই ভোটাররা নির্ধারণ করবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ