শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নরসিংদীতে এবার দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩১৬ বার
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

252

নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালিতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার পর এবার একই ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ফেরদৌসী বেগম (৩৫) বীরগাঁও গ্রামের রয়েস আলীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য ছামাল জানান, ঘটনা যখন ঘটে তখন সবাই জুম্মার নামাজে ব্যস্ত ছিল। কি কারণে এই হত্যাকাণ্ড তা বলা যাচ্ছে না। তবে গতকালের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, নিহতের স্বামী একজন নিরীহ। পেশায় তিনি একজন মাঝি। সে কোনো দলের সাথে সম্পৃক্ত নয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থলে আসি। গুলিবিদ্ধ হয়ে ভিকটিম মারা গেছে। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এখনও বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানতে পারলাম, নিহতের স্বামী কোনো দল বা পক্ষের লোক সমর্থক নয়। তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের হয়ে আসবে। পুলিশের পক্ষ থেকে আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কাজ করছি।
উল্লেখ, গত বৃহস্পতিবার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির সাংবাদিককেও তারা পিটিয়ে গুরুত্বর আহত করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ