নরসিংদীর স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা এসোসিয়েশন ফর কো-অর্ডিনেটর অপারেশন ইন রুরাল ডেভেলপমেন্ট (একর্ড) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক হোসেন চৌধুরীকে সভাপতি এবং সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপুকে সেক্রেটারি করে সাত সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন করে নরসিংদী জেলা সমাজ সেবা কার্যালয়।
এ ছাড়াও নিছারুল হক ভুইঁয়া কে সহ সভাপতি, এস এম আরিফুল হাসানকে সহ সাধারণ সম্পাদক, সাহাবুল ভুঁইয়াকে কোষাধ্যক্ষ, আবুল কালাম ভুঁইয়া ও আবুল কাশেমকে সদস্য কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর অত্র কমিটি দায়িত্ব পালন করবেন বলে সংগঠন সুত্রে জানা যায়।