শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নরসিংদীতে বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার

প্রতিনিধির নাম / ৯৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

537

চেতনা রিপোর্টঃ নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কার্যকলাপের অভিযোগে আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন আব্দুল কাইয়ুম সরকার। আজ মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ঢাকার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল দলীয় পদ থেকে বহিষ্কারের এই ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহকারী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাইফুল ইসলাম টিপু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ