শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ইসকন সদস্যের হাতে কালো ওয়াকি-টকি, আইনকে বৃদ্ধাঙ্গুলি, নাকি ক্ষমতার জানান? জেলাজুড়ে তোলপাড়।

প্রতিনিধির নাম / ৮৬২ বার
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

298

চেতনা রিপোর্টঃ সম্প্রতি নরসিংদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ইসকনের রথযাত্রা। আর এই রথযাত্রাকে ঘিরে আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছে, ইসকন সদস্যদের হাতে থাকা ওয়াকি-টকি! ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন দৃশ্য জন্ম দিয়েছে গভীর উদ্বেগ আর বিতর্কের। সুশীল সমাজ ও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এগুলোর বৈধতা নিয়ে।

দেশে ওয়াকি-টকি ব্যবহারের একমাত্র নিয়ন্ত্রক বিটিআরসি। আইন অনুযায়ী, কালো রঙের ওয়াকি-টকি শুধু আইন প্রয়োগকারী সংস্থার জন্য সংরক্ষিত। এর অন্যথা ব্যবহার সরাসরি ক্ষমতার অননুমোদিত প্রদর্শন ও গুরুতর অপরাধ। যে আইনে একজন সংসদ সদস্যের ছেলেরও ছাড় নেই, সেখানে একটি বেসরকারি সংগঠনের হাতে এই ডিভাইস কতটা যৌক্তিক ও নিরাপদ? এদিকে সেই সংগঠনের প্রাক্তন নেতার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং সংগঠনকে ঘিরে রয়েছে সাম্প্রদায়িক উস্কানির গুঞ্জন। এমনই আলোচনা-সমালোচনায় রয়েছে নরসিংদীর সুশীল সমাজ।

এই প্রেক্ষাপটে ইসকনের হাতে থাকা প্রতিটি ওয়াকি-টকি নিছক যোগাযোগের যন্ত্র নয়, বরং জনমনে তৈরি হয়েছে অবিশ্বাস আর সন্দেহের দেয়াল। সচেতনমহলের প্রশ্ন জাতীয় নিরাপত্তার এই স্পর্শকাতর সময়ে একটি বিতর্কিত সংগঠনের হাতে এমন যোগাযোগ ব্যবস্থা কতটা নিরাপদ?

সামাজিক সম্প্রীতি রক্ষায় আইনের কঠোর ও পক্ষপাতহীন প্রয়োগই এখন সময়ের দাবি। এবিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি নরসিংদীর সচেতন মহলের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ