শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের র‍্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৮৭৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

618

নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।


বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
আলোচনা সভা ও র‍্যালীতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার, সুজন চন্দ্র সরকার, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল আলম, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, পরিদর্শক ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিগণ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ