শিরোনাম :
মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

বাংলাদেশে গুগুল পে সেবা

স্টাফ রিপোর্টার / ৪৯৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

208

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার ২৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করতে যাচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা। দেশের মধ্যে প্রথমবারের মতো সিটি ব্যাংকই সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।
গুগল পে চালুর মাধ্যমে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। পেমেন্টের জন্য আর আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন হবে না। ফোন ট্যাপ করেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে। এই সেবায় গুগল কোনো ফি নিচ্ছে না, ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে গুগল পে ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই তা দিয়ে পেমেন্ট করা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ