শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নরসিংদীতে কবি জাকির মুরাদ’র জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ৯৩০ বার
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

335

বাংলা একাডেমির সেরা বই পুরস্কার প্রাপ্ত ও নরসিংদী পলাশের কৃতি সন্তান কবি জাকির মুরাদ এর ৫১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবি জাকির মুরাদ এর জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শীতলক্ষ্যা রিভার ভিউ পার্কে রবিবার (১৫ জুন )দুপুরে ফুলেল শুভেচছা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করেন, কবির স্কুল ও কলেজ জীবন বন্ধুরা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চেতনা টিভির সিইও এবিএম আজরাফ টিপু।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শীতলক্ষ্যা রিভার ভিউ পার্কের ব্যবস্থাপনা পরিচালক সামসুল হক সরকার, রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক মেসবাহউদ্দিন, নরসিংদী সদর হাসপাতালের নাক কান বিশেষজ্ঞ ডা: রফিকুল ইসলাম,
ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর শাহনাজ পারভীন, কামাল হোসেন, হাবীব,জামান প্রমুখ।
কবি জাকির মুরাদকে শুভেচ্ছা জানাতে শিক্ষক,সাংবাদিক, কবি ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন।
উপস্থিত সকলের ভালোবাসায় সিক্ত কবি জাকির মুরাদ সারাজীবন সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে মহান আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ