শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন

মাইনউদ্দিন সরকার / ৬৩৮ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

352

নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন। শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২০২৫ – ২৮ ত্রিবার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচনে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক,সাংগঠনিক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্যসহ সতেরোটি পদের মধ্যে পনেরোটি পদের বিপরীতে লড়াই করেছেন বত্রিশ জন প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে দুলাল মোল্লা ব্যতিত অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, সহ সভাপতি পদে ৩টি পদে ৮ জন,সাধারণ সম্পাদক ১টি পদে ২জন, যুগ্ম সম্পাদক ২টি পদে ৪জন এবং নির্বাহী সদস্য ৯টি পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সদস্যদের সরাসরি ভোটে সহ সভাপতি পদে আবু ছালেহ চৌধুরী, চৌধুরী মোঃ ইয়াহিয়া ও পরেশ সূত্রধর, সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল আমিন,
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাজমুল হক ভূঁইয়া ও মলয় কুমার বর্মণ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে এম. এ বাশার বাচ্চু, মোঃ কাজিম উদ্দিন, আঃ বাছেদ মিয়া, মোঃ রাসেল বিন হাসানাত, সলিমুল্লাহ ভূঁঞা, মোঃ আজহার উদ্দিন, মোঃ মাসুদুর রহমান মাসুদ ও শংকর লাল সাহা নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ