শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম / ৩২৫ বার
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

94

চেতনা রিপোর্টঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্আ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার সভাপতি মো: ওলিউল্লাহ মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেরাজ হোসাইন, সহ সাধারণ সম্পাদক খাজা মাঈনউদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বাংলাদেশ ইসলামী যুবসেনা নরসিংদী জেলা শাখার সভাপতি নুরুল কাউছার মাসুম, গাউছিয়া কমিটি বাংলাদেশ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইয়াসিন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরীহ জনগণের ওপর নির্যাতন, গণহত্যা চালাচ্ছে। অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিনের গাজায় এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপরে বর্বরোচিত এই হামলা বন্ধের দাবিও জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ