শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নরসিংদীতে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

177

নরসিংদীতে আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর জনসভা। নরসিংদীতে দীর্ঘ প্রায় ২৫ বছর পর প্রথমবারের মত সম্পূর্ণ একক দলীয় জনসমাবেশের আয়োজন হচ্ছে এটি। এর আগে কখনো নরসিংদীতে এককভাবে জামায়াতে ইসলামীর এধরণের কোনো জনসমাবেশের আয়োজন হয়নি। তবে এই জনসভাটি নরসিংদীর জন্য হবে একটি ঐতিহাসিক জনসভা। এমনটাই দাবি করেছেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মোছলেহুদ্দীন। এছাড়া এই জনসভাটি নির্ভিগ্নে এবং নির্ভয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। বুধবার(১২ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধরণের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমির হোসেন, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ.ফ.ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগর আমীর আবদুল জব্বার এবং জনসভাটির সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মোঃ মোছলেহুদ্দীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ