শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

প্রতিনিধির নাম / ২৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

51

চেতনা রিপোর্ট: সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া নরসিংদীর ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে, আদালত পাড়ায় জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আদালত প্রাঙ্গণে ছাত্রদের উপস্থিতি বাড়তে থাকলে চরম উত্তেজনা সৃস্টি হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে নানাবিধ স্লোগান ও আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মু্রাল ভাংচুর করে তারা।

এদিকে কোর্ট হাজতে আনা নেয়ার সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের নেতাকর্মীদের মারধোর করে উত্তেজিত ছাত্রজনতা। এর আগে সকালে তাদের নরসিংদী জেলা কারাগার থেকে কোর্ট হাজতে রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশি পাহাড়ায় তাদেরকে আদালতে তোলা হয়। এসময় পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে এই আদেশ দেয়া হয়।

এর আগে গত সোমবার নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ তাদের আদালতে নিয়ে এলে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ