শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে মাসব্যাপী “নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা”র উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১০৫১ বার
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

690

নরসিংদীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারি) সকাল ১১টায় নরসিংদী রেলওয়ে চত্বর পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা(ঝন্টু), মো: আসাদুজ্জামান, ইফরান আহমেদ মোল্লা(রিপন), এনায়েত সারজিদসহ অন্যান্য চেম্বার সদস্য ও সুধীজন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, প্রতিবছর সকল জেলায় শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। মানুষের শুধু মৌলিক চাহিদা পূরণ করলেই হয় না। বিনোদনেরও প্রয়োজন রয়েছে। বিভিন্ন চাহিদার সাথে শিশু কিশোরদের নিয়ে বিনোদনের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
শিল্প ও বাণিজ্য মেলায় মোট স্টল রয়েছে ১০৫টি। মাসব্যাপী এই মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ