শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে

প্রতিনিধির নাম / ২৬৫ বার
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

46

চেতনা রিপোর্টঃ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপো কমিটির সদস্য আলী হোসেন শিশিরকে কারাগারে প্রেরণ করেছে নরসিংদী আদালত।

রোববার দুপুরে গ্রেফতারের পর নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারিক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। এসময় আদালতের নির্দেশ মোতাবেক তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই আওয়ামীলীগ নেতা ও দেশ ছেড়ে পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর শিশিরের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মামলার নথি আদালতে আনয়ন সাপেক্ষে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হবে বলে জানানো হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে, এই শিশিরকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। গ্রেফতার শেষে তাকে হস্তান্তর করা হয় নরসিংদী ডিবি পুলিশের কাছে। পরে নরসিংদী আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ