শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শফিকুল ইসলাম / ৩৬৮ বার
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

62

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার ঐতিহ্যবাহী থানাহাটি গ্রামের যুবসমাজের একটি অ রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজ নতুনের সূচনায় বিগত প্রায় এক বছর যাবৎ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রায়পুরা পৌর মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প, মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আলোকিত সমাজ নতুনের সূচনায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন) মোঃ আরমান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহিন আহমেদ তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরার প্রাণকেন্দ্র প্রাইমারি টিচার্স ইন্সটিটিউটের হলরুমে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ ও বিশিষ্ট সমাজসেবক ও রায়পুরা বাজার জামে মসজিদ কমিটির অন্যতম দানবীর মনিরুল হোসেন। আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সালাম, আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর, মোঃ খলিলুর রহমান (আপন), আলহাজ্ব রাজিব, ব্যারিষ্টার রাসেল প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ