শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৫৫৬ বার
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

190

বাংলাদেশ আওয়ামীলীগ ও দেশরত্ন শেখ হাসিনা নামক দুটি ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন পোস্টের মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। সংবাদ সম্মেলনে জেলা ছত্রদলের দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ-দপ্তর আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমনসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং দেশরত্ন শেখ হাসিনা নামের দুটি আইডি থেকে আমার ছবি এডিট করে অপপ্রচার চালিয়ে আসছে। যেটিতে এআই টেকনোলজির মাধ্যমে আমার কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দেখানো হয়েছে। বিষয়টি সম্পূর্ন মিথ্যা এবং ভুয়া। আমরা থানায় জিডিসহ আইনী ব্যবস্থা গ্রহণ করছি। তাছাড়া দলের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ