শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলেন পিবিআই 

স্টাফ রিপোর্টার / ৩৬২ বার
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

75

নরসিংদীতে পরিচয়বিহীন অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। 
রবিবার (১০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান তথ্যটি নিশ্চিত করেন। 
নিহত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়াররচর থানার গোবরিয়া গ্রামের আব্দুল হাশিম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪১)। সে একজন অটোরিকশা চালক। 
পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ও শীলমান্দি এলাকা সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ রোডের ৫নং ব্রিজের সামনে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়। বিষয়টি পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান’র দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের, উপপরিদর্শক আবু জাফর, আশরাফ আলী, সহকারী পরিদর্শক হিমাংশু কুমার রায় সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত  একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অল্পসময়ের মধ্যে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। উদ্ধার হওয়া লাশের শরীরে ধারালো ছুরার একাধিক আঘাত রয়েছে। নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক। পরে নিহতের পরিবারকে অবহিত করা হয়। এ ঘটনারয় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ