শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় একব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৫০ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

290

নরসিংদীতে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) নামে এক নাস্তিককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলা ভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে নরসিংদীর ভাগদী এসি মসজিদ সংলগ্ন মৃত সাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক নাস্তিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) কটুক্তিমূলক উক্তি প্রকাশ করলে তা ধর্মপ্রান মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র নিন্দা ও শাস্তির দাবী করেন। এঘটনায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকার মাকসুদুর রহমান (সজীব) নামে একব্যক্তি বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় কটুক্তিকারী রফিকুলকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বেলা ২টার দিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেন নরসিংদী মডেল থানা পুলিশ। তিনি আরও জানান, নাস্তিক রাকিবুলকে পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ