শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাইনউদ্দিন সরকার / ১০৬৫ বার
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

651

নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি  অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বেলাব উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রসিকিউটর মেহেদী হোসেন।
তিনি জানান, নরসিংদী জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী “খ” সার্কেলের  পরিদর্শক জনাব মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে বেলাব থানাধীন পাতিলাধোয়া নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদ্বয় ১) মোঃ মোরশেদুল ইসলাম (২৬) ও ২) মোছাঃ সালমা আক্তার (২৩) কে ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।


পৃথক অভিযানে বেলাব থানাধীন আমিনপুর মাজারগেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১) মোঃ জাহিদুল ইসলাম (৪০) কে ০৮(আট) কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
নরসিংদী “খ” সার্কেলের পরিদর্শক জনাব মোঃ মোফাজ্জল হোসেন মামলার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ