শিরোনাম :
মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

খুনের দায়ে নরসিংদীর সাবেক এমপি রোজী গ্রেফতার।। ওমেন চেম্বার দখলের অভিযোগ।। নরসিংদীতে উল্লাস

স্টাফ রিপোর্টার / ৪৭৬ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

65

রাজধানীর বাড্ডায় মো. সিরাজুল বেপারীকে গুলি করে হত্যা করার অভিযোগে করা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ পরিদর্শক নাজমুল হুদা।
এ সময় আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতপরিচয় আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল বেপারী। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৪৬ নম্বর এজাহারনামীয় আসামি রোজী।
এদিকে জানা যায়, বহু অপকর্মের সাথে জড়িত এই ডামি এমপি নরসিংদী ওমেন চেম্বার অব কমার্স জোরপূর্বক দখল করে নেন। এ ব্যাপারে চেম্বারর প্রতিষ্ঠাতা সদস্যরা রোজীর বিচার দাবী করেছেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ