শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

পুলিশের ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার / ৬১৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

204

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার দুই কর্মকর্তা, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এই চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ইমাম হোসেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাঁদের অবসর দেওয়া হলো। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
নরসিংদী সন্তান খন্দকার লুৎফর কবীরের বিরুদ্ধে সাবেক আইজি বেনজির আহম্মেদর অপকর্মের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ